৩ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
বৈরুতের বোমা হামলাকারী সন্ত্রাসী’র ছবি (১৮+)

গতরাতে লেবাননের আল-জাদিদ চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়েছে, বিস্ফোরিত গাড়ীটি হাইউন্ডাই কোম্পানী’র এবং গাড়ীটির মালিকের নাম ‘দীব মাশিক’। গাড়ীটি চোরাই গাড়ী ছিল না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবানন সংবাদ মাধ্যম গতকাল বৈরুতের দক্ষিন-পূর্বে শুইফাত অঞ্চলে বিস্ফোরণ প্রসঙ্গে জানিয়েছে : এ বিস্ফোরণে এ পর্যন্ত (গতকাল) ২ ব্যক্তি নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাজিরা চ্যানেল ঐ বিস্ফোরণকে গাড়ী বোমা বিস্ফোরণ বলে উল্লেখ করেছে। এদিকে লেবাননের আল-জাদিদ টিভি চ্যানেল জানিয়েছে বিস্ফোরিত ঐ গাড়ীটি ছিল ট্যাক্সি (মাইক্রো)।

লেবাননের দৈনিক আস-সাফির এ খবর নিশ্চিত করেছে যে, বৈরুতের ‘শুইফাত’ অঞ্চলের ‘আর-রিশানী’ পেট্রোল পাম্পের কাছে ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে মানব দেহের খণ্ড বিখণ্ড অঙ্গ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের সাথে সাথে এ্যম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে ঘটনাস্থল ত্যাগ করতে বলে। লেবাননের আল-মুস্তাকবাল টিভি জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আত্মঘাতী এক ব্যক্তি একটি ট্যাক্সতে (মাইক্রো) এ বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে একজন নারী প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে লেবাননের রেড ক্রস সোসাইটি।

এদিকে নিরাপত্তা এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঐ বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। রেড ক্রস সোসাইটির ভাষ্যমতে এতে আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন : আত্মঘাতী ব্যক্তি একটি ট্যাক্সির (মাইক্রো) মধ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে।